সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের বদ অভ্যাস কি জানেন?

news-image

বিনোদন ডেস্ক : ‘কাজের কথা না বলে অকাজের কথা বলেন শাকিব। কয়েকদিন আগে উত্তম আকাশের একটি ছবির শুটিং করা অবস্থা এফডিসিতে গিয়ে ধরেছিলাম শাকিবকে। আমার ছবির শুটিং কবে করবে সেটা জানতে চেয়েছিলাম। কিন্তু আমার প্রশ্নের উত্তর নেই; সে বার বার অন্য প্রসঙ্গে কথা বলার চেষ্ঠা করে। এটা তার এক ধরনের বদ অভ্যাস। আমি টেনশনে মরছি আর সে আমাকে ফোরামের গল্প শোনাচ্ছেন। শেষ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিলেনই না। শাকিবের চরিত্র বোঝা বড় দুষ্কর।’-এভাবেই গো নিউজকে বলেছেন ‘কুলি’র নির্মাতা মনতাজুর রহমান আকবর।

‘টাকার পাহাড়ে’র এই নির্মাতা আরো বলেন, ‘মানুষ কিভাবে এমন করতে পারে সেটা আমার মাথায় আসে না। একটা ছবি কতো দিন আটকে রাখা যায়। চোখ লজ্জাতো থাকা উচিত একটা মানুষের? শাকিবের তাও নেই। ছবিটি শুরু করেছি তিন বছর পার হতে চলেছে। এখনও শেষ করতে পারলাম না। একবার শাকিবের সমস্যা; অন্যবার অপুর সমস্যা। এতো সমস্যার মাঝে ভালো কোনো কাজ সম্ভব? এভাবে চলতে থাকলে কিভাবে মানুষ চলচ্চিত্র বানাবে?’

মনতাজুর রহমান আকবর ২০১৪ সারেলর শেষের দিকে শুরু করেছিলেন ‘মাই ডার্লিং’-এর শুটিং। ছবিটিতে অভিনয় করেছেন ঢালিউডের সব চেয়ে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। কথা ছিল ২০১৫ সালের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তির কিন্তু শাকিব ও অপুর কারণে এখনো এর শুটিংই শেষ করেত পারেননি নির্মাতা।

প্রায় আশি ভাগের মতো কাজ শেষ হয়েছে ‘মাই ডার্লিং’-এর। বাকি বিশ ভাগ কাজ কবে করবেন সেটা জানতে বার বার নির্মাতা গিয়েছেন শাকিবের কাছে। কিন্তু আজও ঠিক হয়নি বাকি কাজ কবে শেষ হবে। কারণ শাকিব এই বাহানা সেই বাহানা করে বার বার ফিরিয়ে দিচ্ছেন ‘মগের মুল্লুক’-এর নির্মাতাকে।

মাহিন ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান। এতে শাকিব-অপু ছাড়া আরো অভিনয় করেছেন অমিত হাসান, প্রবীর মিত্র, রেহানা জলি, কাবিলাসহ অনেকে। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহীনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। ‘মাই ডার্লিং’য়ে মোট পাঁচটি গান রয়েছে। এরমধ্যে দুইটি গানের কাজ সম্পন্ন হয়েছে আগেই।

উল্লেখ্য, শাকিব এখন ব্যস্ত রয়েছেন উত্তম আকাশের ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। এছাড়াও তিনি আরো বেশ কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। যেগুলোর কাজ খুব শীঘ্রই শুরু হবে। এরমধ্যে রয়েছে ‌‘স্বপ্নের বিদেশ’, ‘যুবরাজ’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ ও ‘রিমোর্ট কন্ট্রোল’। এছাড়াও আজ (৬ অক্টোবর) রাজধানী ঢাকাতে `চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’র শুটিং শুরু হয়েছে এই নায়কের। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।গো নিউজ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা