,

শাকিব খানের ছবিতে সানি লিওন

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডের আইটেম বোম সানি লিওনকে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে।সবকিছু ঠিক থাকলে শাকিব অভিনীত ‘মামলা হামলা ঝামেলা’ ছবির একটি আইটেম গানে নাচবেন সানি। তবে এখনও সানি লিওনের সঙ্গে এ ব্যাপারে কোনো আলাপ হয়নি, শিগগিরই যোগাযোগ করা হবে।

এমনটা জানিয়েছেন ‘মামলা হামলা ঝামেলা’ ছবির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, শাকিব খান এই ছবির আইটেম গানে চমক দেয়ার জন্য সানি লিওনকে চাচ্ছেন। আমি সানি লিওনের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।

সেলিম খান বলেন, শাকিব ১২ তারিখ কলকাতা যাচ্ছেন। সেখান থেকে সানি লিওনের সঙ্গে যোগাযোগ করবে। সানি লিওনের পারিশ্রমিক নিয়ে আমার কোনো টেনশন নেই। যতটাকা লাগে দেব। আশা করছি সানি লিওনকে আমাদের ছবিতে পাব।

সেলিম খান আরও বললেন, সানি লিওন যদি ‘মামলা হামলা ঝামেলা’ ছবির আইটেম গানে পারফর্ম করতে রাজি হয়, তবে আমাদের দেশের কালচারে পোশাক পরাব। যদি তার বাংলাদেশে প্রবেশ নিয়ে কোনো ধর্মীয় সংগঠন বাঁধা দেয়, তবে আমরা ইন্ডিয়া থেকে গানের শুটিং করব।

‘মামলা হামলা ঝামেলা’ ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এই ছবিতে শাকিব খানের নায়িকা বিদ্যা সিনহা মিম। আরও অভিনয় করবেন ওমর সানি-মৌসুমী। আগামী নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর