,

ঝুলে গেল ইতালির বিশ্বকাপ ভাগ্য

news-image

চারবারের বিশ্বকাপ জয়ী তারা। অথচ বাছাই পর্বের ম্যাচে মেসিডোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় প্লে-অফে খেলে বিশ্বকাপে অংশ গ্রহনের টিকিট নিশ্চিত করতে হবে ইতালিকে।

এখন গ্রুপ রানার্সআপ হয়ে আগামী মাসের প্লে-অফের পরীক্ষা উতরেই বিশ্বকাপ নিশ্চিত করতে হবে তাদের।  ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।

ইতালির জন্য সমীকরণটা অনেক আগেই কঠিন হয়ে গিয়েছিল। কাগজে কলমে আশা টিকিয়ে রাখতে মেসিডোনিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বুফনদের। ৪০ মিনিটে জর্জ কিয়েলিনির গোলে তারা এগিয়েও গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে মেসিডোনিয়ার ফরোয়ার্ড অ্যালেক্সান্ডার ত্রাজকভস্কির গোলে ম্যাচ ড্র হয় ১-১ ব্যবধানে।

জিতলেই সরাসরি বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত- এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে অপর ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়েছে স্পেন। ফলও এসেছে দ্রুতই। ২৬ মিনিটের মধ্যেই স্কোরলাইন ৩-০ করে ফেলে স্পেন। একটি করে গোল করেছেন রদ্রিগো, ইসকো ও থিয়াগো আলকান্তারা।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর