,

পাকিস্তান দলে ইনজামামের ভাতিজা

news-image

স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজে দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী ইমাম উল হক। তিনি মূলত বর্তমান নিবার্চক প্রধান ইনজামামের ভাতিজা।

মূলত গত জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা দলটাকে ধরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করে পাকিস্তান। এ বিষয়ে ইনজামাম বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির দলই রাখা হয়েছে, কেবল আজহারের জায়গা স্থান মিলেছেন নতুন ইমাম উল হকের। সে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ধরে রেখেছে এবং হোম কন্ডিশনে একজন তরুণকে সুযোগ দেয়া হয়েছে।’

ইমাম গত দুই বছর ধরেই নির্বাচকদের নজরে ছিলেন। গত মৌসুমে তিনি হাবিব ব্যাংকের হয়ে ৪৯.৮৮ গড়ে করেন ৮৪৮ রান। এর মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি, যার একটি ডাবল। এ বছর খেলেছেন ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ। গড় ৩১.৮৪। হাফ সেঞ্চুরি তিনটি। গত মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত ইমার্জিং টিমস এশিয়া কাপে সেঞ্চুরি করেন টানা দুই ম্যাচে।

টেস্ট সিরিজ শেষে আগামী ১৩ অক্টোবর দুবাইয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

পাকিস্তানের ওয়ানডে দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, রুম্মান রইস, জুনাইদ খান, হ্যারিস সোহেল ও ইমাম-উল-হক।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর