,

মিমি আমাকে অশিক্ষিত ক্লাসলেস বলেছে : শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও মিমি চক্রবর্তী। অন্যদিকে রয়েছেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে এ নির্মাতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিমি। ২০১৬ সালে তাদের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর শুভশ্রীর সঙ্গে প্রেমে মজেন রাজ চক্রবর্তী। কিছুদিন আগে রাজ-শুভশ্রী সম্পর্কের ইতি টানেন।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, আবারো সম্পর্কে ফিরেছেন মিমি-রাজ। তারা পূজার ছুটিতে গোয়া বেড়াতেও গিয়েছিলেন। সংবাদমাধ্যমে এমন খবর দেখে ভীষণ চটেন মিমি। এমন ভিত্তিহীন খবর প্রকাশের জন্য শুভশ্রীকে দায়ী করেন তিনি। শুধু তাই নয় শুভশ্রীকে বাজে ভাষায় গালিগালাজ করেছেন বলেও ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন শুভশ্রী।

এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘সম্প্রতি মিমি দাবি করেছে, কোনো সাংবাদিককে আমি জানিয়েছি যে, ও গোয়া গিয়েছে এবং সে কথার রেকর্ডিংও আছে। আচ্ছা, যা আমি বলিনি তার রেকর্ডিং কীভাবে থাকতে পারে?’

মিমি তো আপনার ওপর খুব রেগে গিয়েছেন এমন প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন, ‘হ্যাঁ মিমি আমাকে অশিক্ষিত, ক্লাসলেস অনেক কিছুই বলেছে।’

মিমির ব্যবহারে আপনিও কী রেগে গেছেন? উত্তরে শুভশ্রী বলেন, ‘আমি তার জন্য খুবই ব্যথিত। মনে হয়, ও খুব হতাশাগ্রস্ত। এজন্যই আর একজন মানুষ সম্পর্কে এ ধরনের কথা বলতে পারে। ওর শিক্ষা কেমন, তা ওর কথা থেকেই বোঝা যাচ্ছে। আমি ওকে কখনই কোনো খারাপ কথা বলতে পারি না কারণ এই শিক্ষাটা আবার আমার নেই। আমি কনভেন্ট এডুকেটেড নই। খুব বেশি পড়াশোনাও করিনি। বর্ধমানের সাধারণ পরিবারের মেয়ে। কিন্তু সেখানে আমাকে মানুষকে সম্মান দিতে শেখানো হয়েছে। বিশেষ করে যাকে চিনি না, জানি না, রেগে গিয়ে তার সম্পর্কে কখনই ভুলভাল কথা বলে দিতে পারব না। সবাইকে সম্মান করি বলেই ইন্ডাস্ট্রিতে ছোট থেকে বড় সবাই আমাকে ভালোবাসে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের