সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসিতে শুরু হলো শাকিব-বুবলীর শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : গতকাল (শুক্রবার) থেকে এফডিসিতে শুরু হয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী। এই ছবির মাধ্যমে পঞ্চমবারের মতো তাঁরা জুটি বাঁধলেন।

বুবলী এনটিভি বলেন, “আজ (শুক্রবার) থেকে আমাদের ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং চলছে। এফডিসিতেই ছবির শুটিং করছি। শাকিব খানও যোগ দেবেন। এটা আমার পঞ্চম ছবি, আশা করি এই ছবির মাধ্যমে দর্শক নতুন একজন বুবলীকে পাবে।’

ছবির প্রস্তুতি নিয়ে বুবলী বলেন, “আমি সব সময় দর্শকদের সামনে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আজ আমি প্রায় সাড়ে তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এর মধ্যে এই ছবির জন্য প্রস্তুতি নিয়েছি। চেষ্টা করেছি নিজেকে এই ছবির গল্পের মেয়েটিতে পরিণত করতে।’

নোয়াখালীর ভাষা নিয়ে বুবলী বলেন, ‘আমি এমনিতে নোয়াখালী অঞ্চলের মেয়ে। কিন্তু বড় হয়েছি ঢাকায়। জীবনে খুব একটা সেখানে যাওয়া হয়নি। যে কারণে সেখানকার ভাষা আমার আয়ত্তে নেই। আমি গত তিন মাসে সেখানকার ভাষা শিখেছি। তবে শুধু ভাষা শিখলেই তো আর হলো না, ভাষার সাথে বডি ল্যাঙ্গুয়েজটাও গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করেছি নিজেকে সেভাবে তৈরি করতে, আশা করি দর্শক নতুন এক বুবলীকে দেখবে এই ছবিতে।’

ছবির গল্প নিয়ে বলেন, ‘আমি এমনিতেই একটু বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। গল্পনির্ভর ছবিতে কাজ করার চেষ্টা করছি। এই ছবির গল্পটা আমাকে মুগ্ধ করেছে। কারণ ছবির নাম দেখলে মনে হবে দুই এলাকার প্রেমের একটি ছবি, আসলে তা নয়, এই গল্পে দর্শক যেমন দুই এলাকার মানুষের জীবনের গল্প দেখবে, সাথে আরো কিছু বিষয় উঠে আসবে এই ছবিতে।’

ছবির পরিচালক উত্তম আকাশ বলেন, “শাকিব ও বুবলী এই সময়ের আলোচিত জুটি, দর্শক তাদের ছবি পছন্দ করেছে। তা ছাড়া বুবলীর অভিনয় দিন দিন ভালো হচ্ছে। এই ছবিটি কিছুটা কমেডিনির্ভর। আমি এর আগেও শাকিব খানকে নিয়ে কমেডি ছবি বানিয়েছি, ‘রাজা ৪২০’ ছবিটি। সেই ছবিটি দর্শক পছন্দ করেছিলেন, আশা করি এই ছবিও পছন্দ করবে।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা