,

কণ্ঠশিল্পী মিলাকে মারধরের অভিযোগে স্বামী গ্রেফতার

news-image

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারিকে গ্রেফতার করেছে উত্তরার পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৪(১০)২০১৭। বৃহস্পতিবার রাতেই তার স্বামীকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এখনও আদালত থেকে পুলিশ ফেরেনি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, কণ্ঠশিল্পী মিলা বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্ক ছিল। এ বছরের ১২ মে রাতে মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের