,

আজ সামান্থার বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

দুই রীতিতে বিয়ে করবেন তারা। আজ হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হবে। আগামীকাল খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ জুটি। এ উপলক্ষে ভারতের গোয়ার ডাব্লিউ রিসোর্টে জমকালো আয়োজন করা হয়েছে। বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত হবে মেহেদি অনুষ্ঠান। এরপর রাত সাড়ে আটটায় হবে নৈশভোজ। তারপর রাত ১১টা ৫২ মিনিটে বিয়ের পিঁড়িতে বসবেন নাগা ও সামান্থা।

 

জানা গেছে, এ জুটির বিয়েতে খরচ হচ্ছে ১০ কোটি রুপি। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এ আয়োজনে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। গোয়াতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হায়দরাবাদে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এ জুটি।

গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ইয়ে মায়া চেসাভ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা। এরপর গত বছর সেপ্টেম্বরে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাগা চৈতন্যের সঙ্গে প্রেমের বিষয়টি সামান্থা শিকার করেন। গত জানুয়ারিতে বাগদান সারেন নাগা ও সামান্থা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের