,

বিএসএফ‘র গুলিতে বাংলাদেশী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসফ’র গুলিতে আশরাফ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

আশরাফ আলী উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। পেশায় একজন গার্মেন্টস কর্মী।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ছুটিতে এসে ৪ অক্টোবর বুধবার বিকেলে সে নকশি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সে বড় গজনী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০১ নং পিলারের কাছে কাঁটাতারের বেড়া সংলগ্ন নোম্যান্স লান্ডে গেলে বিএসএফ তার ওপর গুলি চালালে আশরাফ আলী বুধবার সন্ধ্যায় নিহত হয় এবং পরে বিএসএফ লাশ নিয়ে যায়।

নিহত আশরাফ আলীর লাশ বর্তমানে ভারতের কুচাদাগ্রি বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে। পরে বৃহস্পতিবার বিজিবিকে বিষয়টি অবহিত করলে নকশি সীমান্ত ফাঁড়ির বিজিবি’র পক্ষ থেকে তাৎক্ষনিক পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

নকশি সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বলেন, পতাকা বৈঠকে আশরাফ আলীর বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও সে কিভাবে নিহত হয়েছে এ ব্যাপারে বিএসএফ’র পক্ষ থেকে কিছু বলা হয়নি।

আজ শুক্রবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে আশরাফ আলীর লাশ বিএসএফ ফেরত দিবে বলে বিজিবি’র ওই কোম্পনী কমান্ডার জানান।

এদিকে ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন জানান, ওই যুবক গজনী সীমান্তে বেড়াতে গেলে বিএসএফের গুলিতে মারা গেছে বলে তিনি শুনেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের