সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকিনি পরতে তাপসীর প্রস্তুতি

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি এখন বলিউডেও পরিচিত মুখ তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর জুড়ওয়া-টু সিনেমাটি। স্বল্প পোশাকের পাশাপাশি সিনেমাটিতে বিকিনি পরা অবস্থাতেও দেখা গেছে এ অভিনেত্রীকে।

জুড়ওয়া-টু সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তাপসী। এ সময় সিনেমাটি নিয়ে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি বিকিনি পরার জন্য তার প্রস্তুতি নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে অনেক শারীরিক কসরত করতে হয়েছে। আগে আমি জিমে যেতাম না, আমি একজন খেলোয়াড়, বিশেষ করে স্কোয়াস খেলি। এই খেলা আমাকে পাতলা ও শারীরিকভাবে ফিট রাখে। কিন্তু বিকিনি পরতে আপনার মাসলগুলো অনেক সুগঠিত হতে হবে। আমি ছয় মাসের জন্য জিমে ভর্তি হয়েছিলাম। প্রথম স্কোয়াস খেলতাম, তারপর সেখান থেকে জিমে যেতাম।’

তিনি আরো বলেন, ‘খাবার নিয়ে খুব বেশি বিধি নিষেধ ছিল না। আমি গ্লুটন ও ল্যাকটন ফ্রি থাকতাম। আমি ওজন কমানোর জন্য কোনো ডায়েট করিনি। এটি আপনাকে হয়তো দ্রুত ওজন কমাতে সাহায্য করবে কিন্তু যখন এটি ছেড়ে দেবেন তখন আপনি আবার আগের অবস্থানে ফিরে যাবেন। মাঝে মধ্যে আমি কিছু ভাজা খাবার ও কেক খেয়েছি। কেকের ব্যাপারে আমার বিশেষ দুর্বলতা রয়েছে।’

স্বল্প পোশাকে স্বস্তিবোধ করেছেন কিনা জানতে চাওয়া হলে এ অভিনেত্রী বলেন, ‘আমি যদি স্বস্তিবোধ না করতাম তাহলে পর্দায় সেটা ফুটে উঠত। আমি আমার শরীরের জন্য অনেক পরিশ্রম করেছি। তাই বলে এটা নয় যে, আমি আগে বিকিনি পরার সুযোগ পাইনি। আমি দক্ষিণী সিনেমাতেও বিকিনি পরেছি। কিন্তু বলছি না তখন আমার শরীর বিকিনি পরার মতো ছিল। আমি মনে করি না, স্বল্প পোশাক অথবা বিকিনি পরায় খারাপ কিছু রয়েছে। যদি আপনি মনে করেন, স্বল্প পোশাক পরতে পারবেন তাহলে কেন নয়? যখন মনে হয়েছে আমার শরীর বিকিনি পরার মতো, আমি এটি পরেছি।’

তাপসী জানান, জুড়ওয়া-টু সিনেমার পর অনুভব সিনহার মুল্ক সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এরপর হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের বায়োপিকের কাজ করবেন। এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন দিলজিৎ দুসাঞ্জ। সাদ আলী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করবেন চিত্রাঙ্গদা সিং।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা