,

বেজায় চটেছেন মিমি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিমি চক্রবর্তী। পর্দায় তার প্রাণবন্ত অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ টলিউড অভিনেত্রী। তবে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন তিনি।

নির্মাতা রাজ চক্রবর্তী ও মিমিকে ঘিরে টলিপাড়ায় প্রেমের গুঞ্জন অনেক আগে থেকেই। ২০১২ মুক্তিপ্রাপ্ত বোঝে না সে বোঝে না সিনেমার সময় তাদের মধ্যে প্রেমের সূচনা হয়। সিনেমাটি পরিচালনা করেন রাজ। আর নায়িকা ছিলেন মিমি। এরপর ২০১৬ সালে ব্রেকআপ হয় এ জুটির। পরবর্তীতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাজ। তবে রাজ-শুভশ্রীর সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। চলতি বছর সম্পর্কের ইতি টানেন তারা।

এদিকে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজ-শুভশ্রীর ব্রেকআপের পর এ নির্মাতার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিমি। পূজার ছুটির পর তারা একসঙ্গে গোয়া ঘুরতেও গিয়েছেন। এমনকি এ সফরের কথা গোপন রেখেছেন তারা। আর তাকে ঘিরে এমন খবরে বেজায় চটেছেন মিমি।

এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তিনি লেখেন, ‘অষ্টমীর সন্ধ্যায় আমার ঠাকুরদা মারা গেছেন। আমার পুরো পরিবার শোকাহত। ঠিক এই সময় আজ সকালে শুনলাম আমি নাকি গোয়াতে ছুটি কাটিয়ে এসেছি। যারা আমার বদনাম করার চেষ্টা করছেন তাদের ধন্যবাদ এবং তারা এটা ভুলে যাচ্ছেন যে, আমারও একটা পরিবার রয়েছে। এটা খারাপ সাংবাদিকতা। আমার ব্যক্তিগত জীবনে প্রবেশের প্রয়োজন নেই। একটি সংবাদপত্র আমার গন্তব্য ঠিক করে দিতে পারে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে