,

যা রটে তা কিছু তো বটে!

news-image

বিনোদন ডেস্ক: ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলরদের একজন ‘ইয়ং রেবেল’ নামে পরিচিত তেলেগু অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার সাফল্যের পর থেকেই তার বিয়ের গুঞ্জন শুরু হয়। রুপালি পর্দায় প্রভাসের সঙ্গে আনুশকা শেঠির রসায়ন এতটাই প্রাণবন্ত ছিল যে গুঞ্জন ওঠে বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। শুধু তাই নয়, বিয়ের পিঁড়িতেও নাকি বসতে চলেছেন এ জুটি।

তবে পরবর্তীতে তাদের ঘিরে এমন গুঞ্জন উড়িয়ে দেন প্রভাস-আনুশকা। কিন্তু ফের তাদের বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে, দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছেন প্রভাস-আনুশকা। সঠিক সময় মতো নিজেদের সম্পর্কের ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা। এছাড়া আসছে ডিসেম্বরে বাগদান সারবেন এ জুটি।

বাহুবলি ছাড়াও মির্চি (২০১৩) সিনেমায় জুটি বেঁধেছিলেন প্রভাস-আনুশকা। বক্স অফিসে ভালো সাড়াও ফেলেছিল অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি। তবে তারা প্রথম জুটিবদ্ধ হন ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায়। প্রথম সিনেমা থেকেই নাকি তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়।

এর আগে আনুশকা শর্মার সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে প্রভাস বলেছিলেন, ‘আমি আসলে এমনটাই ধারণা করছিলাম। এক অভিনেত্রীর সঙ্গে একাধিক সিনেমায় কাজ করলে মানুষ এ ধরনের গুঞ্জন ছড়ায়। এটা আমার জন্য এখন একটি স্বাভাবিক ঘটনা। আগে আমার খুব খারাপ লাগত, ভাবতাম- তারা কীভাবে এমনটা লেখে? কিন্তু এ ধরনের লেখা এখন আমার ওপর কোনো প্রভাব ফেলে না। আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি।’

অন্যদিকে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে আনুশকা শেঠি বলেছিলেন, ‘প্রভাসের সঙ্গে আমার সম্পর্ক কী তা নিয়ে আমি একাধিকবার কথা বলেছি। এরপরও যদি মিথ্যা এবং বাড়াবাড়ি সংবাদ প্রকাশিত হয় তবে আমি মিডিয়ার বিরুদ্ধে মামলা করতে পিছপা হবো না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে