,

দীপিকা এড়িয়ে চললে আমি পাগল হয়ে যাব : কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : কঙ্গনা ও হৃত্বিক রোশনের মধ্যে গোপন সম্পর্ক এবং মেইল আদান-প্রদানের কীর্তি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এবার হৃত্বিককে করা কঙ্গনার আরো একটি মেইল প্রকাশ পেয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বলিউড ‘কুইনের’ একটি মেইল। সেই মেইল অনুযায়ী, সেখানে দীপিকা পাডুকোনের প্রসঙ্গ তুলেছেন কঙ্গনা।

তার ভাষায়, ‘দীপিকা কেন কথা বলছেন না? গত ৪ দিন ধরে দীপিকা যেভাবে এড়িয়ে চলছে, আর বেশিদিন এইভাবে চললে আমি পাগল হয়ে যাব। ’ শুধু তাই নয়, তার এই মুহূর্তে কী করা উচিত, সে বিষয়েও হৃত্বিকের কাছে পরামর্শ চান কঙ্গনা।

‘সিমরন’ অভিনেত্রীর ওই মেইল সামনে আসার পর ফের জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি দীপিকা। শুধু দীপিকাই নন, সম্প্রতি কঙ্গনার মেইলে উল্লেখ ছিল ‘আর কে’-র নামও।

আর ওই মেইল প্রকাশ্যে আসার পর রণবীর কাপুরের নাম নিয়ে বি টাউনে কানাঘুষা শুরু হয়। কঙ্গনার মেইলে যে ‘আর কে’ অর্থাৎ মিস্ট্রি ম্যানের সঙ্গে সম্পর্কের উল্লেখ রয়েছে, তিনি কি রণবীর কাপুর? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের