,

সানি লিওনের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল ‘বাবা’র!

news-image

এবার জড়িয়ে গেল সাজাপ্রাপ্ত ভারতের হরিয়ানার বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের সঙ্গে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। বলা ভালো জড়ানো হল। আর তা করলেন বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্ত।

রাখী সম্প্রতি রাম রহিমের উপরে একটি সিনেমায় অভিনয় করছেন। সেখানে তিনি রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীতের ভূমিকায় অভিনয় করছেন। এই সিনেমার একটি নাচের দৃশ্য সম্প্রতি ভাইরালও হয়েছে। এই সিনেমার শুটিং চলছে জোরকদমে। তা নিয়ে আগ্রহও রয়েছে। রাখীও বারবার খবরে আসছেন।

এই পরিপ্রেক্ষিতেই তার সঙ্গে রাম রহিমের সম্পর্ক ও সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, বাবা রাম রহিমের নজর ছিল আমার দিকে। তবে হানিপ্রীত বাবাকে সাবধান করে দিয়েছিল।

বলেছিল, অন্য মেয়েদের সঙ্গে যা করার কোরো। রাখীর সঙ্গে করলে ঝামেলা খাড়া হয়ে যাবে। রাম রহিমের সঙ্গে তার যোগাযোগের কথা কখনও অস্বীকার করেননি রাখী। বলেছেন, রাম রহিমের সঙ্গে ভালোই যোগাযোগ ছিল। অনেকবার দেখা হয়েছে। একবার হৃত্বিক রোশনকেও তিনি রাম রহিমের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন রাখী।

পাশাপাশি সানি লিওনের নাম টেনে রাখী বলেছেন, সানিও বাবার সঙ্গে গিয়ে আলাপ করেছেন। তার সামনে গিয়ে পারফরম্যান্স করেছেন। এই সিনেমাতেও সানি থাকবেন। তবে আসল নয় নকল। সানির চরিত্রে কাউকে দিয়ে আইটেম ডান্স করানো হবে বলে জানিয়েছেন রাখী।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর