সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাইল লম্বা বিয়ের শাড়ি পরে বিতর্কে কনে

news-image

অনলাইন ডেস্ক : আশা ছিল গিনেস বুকে রেকর্ড গড়বেন। সেই আশা এখন বিপত্তির কারণ হতে চলেছে। তিন মাইল লম্বা বিয়ের শাড়ি পরে বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কার বিউটিশিয়ান। বিতর্কের কারণ, ওই তিন মাইল লম্বা শাড়ি ধরার জন্য প্রায় আড়াইশো শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থল ক্যান্ডি। ওই শাড়ি পরিহিত বিউটিশিয়ান দাবি করছেন এটিই বিশ্বে সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি।

দ্বীপরাষ্ট্রের অন্যতম শহর ক্যান্ডির রাস্তায় দীর্ঘ শাড়ি পরে ঘুরছেন কনে। সেই শাড়ির আঁচল ধরে রেখেছে ক্ষুদে পড়ুয়ার দল। এমনই ছবি ভাইরাল হয়। তারপরেই বিতর্ক শুরু।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। কেন শিশুদের এই কাজে ব্যবহার করা হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিশু সুরক্ষা কর্তৃপক্ষ। অভিযোগ, তিন মাইল লম্বা শাড়ি ধরতে প্রবল গরমে রাস্তার ধারে ঘণ্টার পর ঘণ্টা শিশুদের দাঁড় করিয়ে রাখা হয়। কেন এমন করা হল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা