,

বিদেশে যাওয়ার সিদ্ধান্ত প্রধান বিচারপতিই নেবেন : অ্যাটর্নি জেনারেল

news-image

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পুরোনো ছবি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, ছুটিতে দেশের বাইরে যাবেন কি না, সেটা একান্তই তাঁর সিদ্ধান্ত। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

প্রধান বিচারপতিকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি না—জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতি তো এর আগে বহুবার অস্ট্রেলিয়া ও কানাডায় গেছেন। আমার জানামতে, তাঁর এক মেয়ে অস্ট্রেলিয়া ও এক মেয়ে কানাডায় থাকেন। এখন উনি যাবেন কি না—এটা তো উনার বিষয়।’

মাহবুবে আলম বলেন, ‘আমার মনে হয়, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা আদালতে যেভাবে বলে দিয়েছেন, প্রধান বিচারপতির বিষয়ে আর বিতর্ক করার সুযোগ নেই।’

‘কয়েকজন আইনজীবী আজ আপিল বিভাগে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, তিনি (প্রধান বিচারপতি) নিজ বাসভবনে আছেন। তখন আইনজীবীরা দাবি করেছেন, এ বিষয়ে একটি আদেশ যেন দেওয়া হয়। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। মাননীয় বিচারপতি বলেছেন, উনারা (আইনজীবীরা) এ বিষয়ে আদালতে না এসে খাস কামরায়ও জানাতে পারতেন।’

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘অ্যাটর্নি অফিসের লোকজন মামলা-মোকদ্দমার বাইরে কিছুই বলেন না, বরং বার অ্যাসোসিয়েশনকে দলীয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা অহেতুক কিছু সমস্যার প্রশ্ন উপস্থাপন করছে, যার মাধ্যমে জনগণ বিভ্রান্ত হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের