,

কে এই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া?

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে বুধবার সন্ধায় শেষ হয় সব জল্পনা-কল্পনার অবসান। জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত প্রমাণিত হওয়ায় মুকুট চলে যায় প্রথম রানারআপ জেসিয়া ইসলামের মাথায়।

তিনিই এখনও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। চীনে অনুষ্ঠিতব্য আসন্ন ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এদিকে, মুকুট পেয়ে রাতারাতি আলোচনার শীর্ষে চলে এসেছেন জেসিয়া ইসলাম। অনেকে তার সম্পর্কে জানান আগ্রহ প্রকাশ করছেন যে, কে এই নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

পুরান ঢাকার মেয়ে জেসিয়া ইসলাম। ১৮ বছর বয়সী এই সুন্দরীর জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। ব্যবসায়ী মনিরুল ইসলাম ও গৃহিণী রাজিয়া সুলতানার একমাত্র সন্তান জেসিয়া। তবে বাবা-মায়ের বিচ্ছেদের কারণে ৫ ফুট ৮ ইঞ্চির এই সুন্দরী এখন রাজধানীর মহাখালীতে থাকেন।

ইংরেজি মাধ্যমে পড়াশুনা করেছেন জেসিয়া। সাউথপয়েন্ট একাডেমি থেকে ও-লেভেল সম্পন্ন করে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনা করছেন তিনি।

নাচ, গান কিংবা অভিনয়ে হাতেকলমে কোনো শিক্ষা নেই জেসিয়ার। যা কিছু শিখেছেন এই সুন্দরী প্রতিযোগিতার প্লাটফর্মেই, বিভিন্ন পর্যায়ের গ্রুমিংয়ের মাধ্যমে। তবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে ফ্যাশন হাউজ এক্সটেসির মডেল হিসেবে কাজ করেছেন এই সুন্দরী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের