সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুর বিপক্ষে মেসির সঙ্গে নেই দিবালা

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জন্য এটি তো একধরনের অগ্নিপরীক্ষাই। বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ম্যাচ জিততেই হবে, এমন একটা আবহের মধ্যে কোচ হোর্হে সাম্পাওলি জানিয়ে দিলেন এই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে দেখা যাবে না পাওলো দিবালাকে। দুজনের মধ্যে সমন্বয়ের অভাবটা বুঝতে পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লাতিন অঞ্চলের বাছাইপর্বের এই লড়াইটা তালিকার ৪ ও ৫ নম্বরের মধ্যে। আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। সেখান থেকে ৪-এ উঠতে পারলে সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া যাবে। ৫-এ টিকে থাকলেও বিশ্বকাপের সুযোগ থাকছে—সে ক্ষেত্রে প্লে অফ খেলতে হবে দুইবারের বিশ্বকাপজয়ীদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দিবালার মতো খেলোয়াড়কে না খেলানোটা তো বিরাট এক ঝুঁকি। কিন্তু সাম্পাওলি এটি নিচ্ছেন। মেসি-দিবালা জুটি যে এখনো পর্যন্ত আর্জেন্টিনাকে বলার মতো তেমন কিছুই দিতে পারেনি।

লা বোম্বোনেরার ম্যাচের আগে সাম্পাওলি নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন, ‘যেহেতু এই মুহূর্তে মেসি-দিবালা জুটি তৈরি করার সময় নেই আমাদের হাতে। তাই বাস্তবতা মেনেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

এই মৌসুমে জুভেন্টাসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল করেছেন দিবালা। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বশেষ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসির সঙ্গে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। এই প্রসঙ্গ টেনেই সাম্পাওলির এই সিদ্ধান্ত, ‘দিবালা যেমনটা বলেছে, অত ভয়াবহ কিছু দেখছি না। সে বলেছে মেসির সঙ্গে খেলতে পেরে সে খুশি। কিন্তু এটাও ঠিক মাঠে সে তাঁর জায়গা খুঁজে পায়নি।’

মেসিকে নিয়েও যে সাম্পাওলি পুরোপুরি সন্তুষ্ট নন, সেটিও বুঝিয়ে দিয়েছেন, ‘ক্লাবের মতোই তাঁকে জাতীয় দলের হয়েও স্বচ্ছন্দ হতে হবে, সারা মাঠে খেলতে হবে…আমরা যদি ৪-২-৩-১ ফর্মেশনে খেলি, তবে তাঁকে প্রতিপক্ষ বক্সের আরও কাছে যেতে হবে। আমার মেসিকে দরকার ফিনিশিংয়ে অর্থাৎ শেষ থার্ডে।’

আর্জেন্টিনা-পেরু ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায়। এরপর ১১ অক্টোবর ইকুয়েডরের মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপ নিশ্চিত করতে হলে এই দুটি ম্যাচে জিততেই হবে সর্বশেষ তিন ম্যাচে জয়হীন আর্জেন্টিনাকে। সূত্র: গোল ডটকম

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা