,

শুভ জন্মদিন জাহিদ হাসান

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন আজ (৪ অক্টোবর)। ১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে অভিনেতা জন্মগ্রহণ করেন তিনি। দেখতে দেখতে জীবনে পঞ্চাশটি বছর পার করলেন জাহিদ হাসান।

৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

শুধু অভিনেতা নয়, জাহিদ হাসান খ্যাতি পেয়েছেন নির্মাতা হিসেবেও। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক তিনি বানিয়েছেন।

নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। প্রতিষ্ঠিত মডেল মৌ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জাহিদ হাসানের রয়েছে দুই সন্তান। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।

নিজের জন্মদিনে আজ দিনভর বাসাতেই থাকছেন জাহিদ হাসান। কোনো শুটিং রাখছেন না। সময় দিচ্ছেন পরিবারকে। জাহিদ হাসান বলেন, জন্মদিন এলেই মনে হয় জীবন থেকে আরো একটি বছর চলে গেলো। তবে ভালো লাগে যে পরিচিতি অপরিচিত নানানজনের শুভেচ্ছাবার্তা, ভালোবাসা পাই। একজন সাধারণ মানুষ হয়ে আমি দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পাই, এটাই আসলে জীবনে বড় পাওয়া।

জাগো নিউজের পক্ষ থেকে দাপুটে এই অভিনেতার প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের