,

শাহজালালে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে বিমানবন্দরের ভেতর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে আটক করেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গা নারীর নাম রামিদা বেগম। তার বাড়ি মিয়ানমারের মংদু এলাকায়। সে গত এক বছর যাবত বাংলাদেশে বসবাস করে আসছেন।

তিনি বলেন, সম্প্রতি তিনি যশোরের মনিরামপুর এলাকায় ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেছে এবং চট্টগ্রামের চার আদম ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশি ৪০ হাজার ও মালয়েশিয়ার ৭ হাজার রিঙ্গিত দিয়ে সে দেশের ভিসা করেছেন। মঙ্গলবার মালিন্দ এয়ারের ওডি-১৬১ ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।

চট্টগ্রামের ওই চার আদম ব্যবসায়ী হলেন- আল হাফিজ আব্দুল রহিম, মো. আমির হোসেন, ফুরকান ও জয়নাল। মঙ্গলবার রাতে আল হাফিজ আব্দুল রহিম তাকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে বিমানবন্দরে নিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর