,

অক্টোবরের মাঝামাঝি সময়ে ৩৬তম বিসিএসের ফল

news-image

৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল অক্টোবরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। পাশাপাশি চলতি মাসেই ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও হতে পারে। জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

মঙ্গলবার তিনি বলেন, ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ফল ঘোষণা করা হবে।

পিএসসির সূত্র জানায়, প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এরপর গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন, যার মধ্য থেকে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।

অপরদিকে গত বছরের ২৯ ফেব্রুয়ারি এক হাজার ২২৬ পদের জন্য ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৩০ সেপ্টেম্বর হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন। এর ফল প্রকাশ করা হয় ১ নভেম্বর। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে হয় লিখিত পরীক্ষা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে