সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মুখ খুলেছেন জান্নাতুল নাঈম

news-image

অবশেষে মুখ খুলেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিল। নিজের বিয়ে ও ডিভোর্সের কথা স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে জানান অতীতের ঘটনা।

‘পৃথিবীর সব মানুষের কাছে সম্মান রেখে’ এভ্রিল বলেন, আমি ছোটবেলা থেকে কোনো বাঁধাবিপত্তিতে মাথা নত করিনি। একটা ১৬ বছরের মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সেই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। সেই মেয়ে এখন সাকসেসফুল। সে তার সমাজের কোনো কথা শোনেনি। আশপাশের কারো কথা কানে নেয়নি। তার একটাই উদ্দেশ্য ছিল, যেখানে ২০ কোটি মানুষের বাংলাদেশে বাল্যবিবাহ একটি দৈনন্দিন ঘটনা, সেখানে বাল্যবিবাহ আমি মানতে পারিনি।

তিনি আরো বলেন, ‘১৬ বছরে বিয়ে দিলেই কোনো মেয়ের বিয়েটা হয় না। সেটা বাল্যবিবাহ হিসেবে গণ্য। আমি চেয়েছিলাম সে সবের এগেইনেস্টে কাজ করতে।’

ফেসবুক লাইভে আরো জানান, কীভাবে তার বাল্যবিবাহ হয়েছিল। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লেখিকা বেগম রোকেয়ার উদাহরণ টেনে এভ্রিল বলেন, মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে।

তিনি আরো বলেন, ‘আমি ডিভোর্সি, ফাইন, আমি একটা মেয়ে। এজ এ হিউম্যান আমার রাইট আছে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করার। কই আমি তো নিজের জন্য কিছু চাইনি! আমি চেয়েছিলাম আপনাদের দেশের মেয়েগুলাকে জাস্ট দেখিয়ে দিতে যে, একটা মেয়ে চাইলে কী কী পারে।’
শুক্রবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর খেতাব জেতেন এভ্রিল। নাম ঘোষণা নিয়েই শুরু হয় বিতর্ক। এরপর গণমাধ্যমে তার বিয়ে ও ডিভোর্সের খবর প্রকাশ হয়। এবার এভ্রিল নিজেই স্বীকার করলেন সে সব কথা।

এদিকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ জানিয়েছে, পুরো বিষয়টি খোলাসা করা হবে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা