সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য সাহায্য বাড়াবে সুইজারল্যান্ড

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে প্রতিশ্রুত ১৮ লাখ সুইস ফ্রাঁর (প্রায় ১৫ কোটি ৫ লাখ টাকা) সঙ্গে আরও তহবিল জোগাড়ের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড।

এর মধ্যে ১০ লাখ সুইস ফ্রাঁ জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে রোহিঙ্গাদের জীবন রক্ষা ও তাত্ক্ষণিক চাহিদা মেটাতে ব্যয় করা হচ্ছে।

৮ লাখ সুইস ফ্রাঁর সহায়তা কক্সবাজারে কর্মরত আন্তর্জাতিক এনজিওদের মাধ্যমে দিতে সুইজারল্যান্ড সরকার পথ খুঁজছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, “অতিরিক্ত তহবিল সংগ্রহে সুইজারল্যান্ড সরকার কাজ করে যাচ্ছে।”

মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে সুইস সরকারের মানবিক সহায়তা বিষয়ক প্রতিনিধি এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের (এসডিসি) উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত ম্যানুয়েল বেস্লারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজার সফরে রয়েছেন।

রোববার থেকে শুরু এই সফরে বেশ কয়েকটি রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেনস্টাইনও এ সময় তার সঙ্গে ছিলেন।

পালং খালিতে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে বেস্লার বলেন, “বর্তমান মানবিক সংকটে সুইজারল্যান্ড গভীরভাবে উদ্বিগ্ন। আমি যে সমস্যাগুলো এখানে প্রত্যক্ষকরছি তা অভূতপূর্ব। এ সমস্যা সমাধানে দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা। স্থানীয় জনগণসহ সকল ভুক্তভোগীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”

সুইজারল্যান্ডের জনগণের সহায়তায় গড়ে উঠা সুইস সলিডারিটি ফাউন্ডেশন উদ্বাস্তু রোহিঙ্গাদের সহায়তা করার জন্য ইতোমধ্যে তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

“আশা করা যাচ্ছে যে, এই উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা উদ্বাস্তুদের সমর্থনে সাধারণ সুইস জনগণের সহায়তায় কয়েক মিলিয়ন সুইস ফ্রাঁ সংগ্রহিত হবে।”

দেশে সাম্প্রতিক বন্যার পর সুইজারল্যান্ড সরকার বাংলাদেশে বন্যার্ত মানুষের সহায়তায় এর মধ্যে দুই লাখ সুইস ফ্রাঁ করেছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা