সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকাদের সঙ্গে ছবি শেয়ার করে আলোচনায় শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক: ‘বলিউড বাদশা’ ছাড়াও ‘কিং অব রোমান্স’ হিসেবে খ্যাত শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীরজারা’, ‘মোহাব্বতে’সহ আরো অনেক রোমান্টিক সিনেমা উপহার দিয়েছেন তিনি।

রাজ-সিমরান এরপর রাহুল, টিনা ও অঞ্জলী- হিন্দি সিনেমার দর্শকের এই নামগুলো ভোলার কথা নয়। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় টিনা চরিত্রে রানী মুখার্জি এবং অঞ্জলী চরিত্রে কাজলের সঙ্গে রাহুল চরিত্রে শাহরুখ রোমান্স করেছিলেন।

আজ সকালে এই সিনেমার দুই নায়িকার সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের চমকে দিয়েছেন শাহরুখ। এতদিন পর একসঙ্গে তিনজনকে দেখে ভক্তরা খুশি। রানী ও কাজলের সঙ্গে শাহরুখের ছবি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটার- সব সোশ্যাল অ্যাকাউন্টেই কয়েক লক্ষাধিক লাইক পেয়েছে।

কাজল ও রানী সম্পর্কে কাজিন। তবে শোনা যায়, তাদের সম্পর্ক ভালো নয়। কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হলেও তারা কথা বলেননি। তবে শাহরুখের শেয়ার করা ছবিটি সামনে আসার পর কেউ কেউ বলছেন, শাহরুখ বলেই দুই বোনকে এক ফ্রেমে আনতে পেরেছেন।

এই নায়িকাদের পাশাপাশি শ্রীদেবী, কারিশমা ও আলিয়া ভাটের সঙ্গেও ছবি শেয়ার করেছেন শাহরুখ। শ্রীদেবীর সঙ্গে ‘আর্মি’ ছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে কারিশমা ও আলিয়ার সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল ‘দিল তো পাগল হ্যায়’ ও ‘ডিয়ার জ়িন্দেগি’ সিনেমায়।

ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘কোনো কোনো রাতে আকাশের তারার থেকেও বেশি ঝলমল করে পাশে থাকা তারারা। তোমাদের সৌন্দর্য ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা