,

সালমানকে ‘সাবধান’ করলেন ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : মাস তিনেক আগেই ফ্লপের খাতায় নাম ওঠে বলিউড হার্টথ্রব সালমান খান অভিনীত ১৯৬২ সালের চিন-ভারত ঐতিহাসিক যুদ্ধের ওপর নির্মিত ছবি ‘টিউবলাইট’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে কোটি কোটি টাকা লোকসান হয় ছবির নির্মাতা ও প্রযোজকদের। সে দায় নিজের কাধে নিয়ে ছবির লোকসানের জন্য বিপুল পরিমান টাকা ক্ষতিপূরণ দেন বজরঙ্গি ভাইজান।

ছবির প্রচারের কাজ ঢিলেঢালা ছিল বলে ‘টিউবলাইট’ ফ্লপ হওয়ার কারণ হিসেবে জানা যায়। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার সালমানকে আগেভাগেই সাবধান করে দিলেন ক্যাটরিনা কাইফ। মাস দুয়েক পরই মুক্তি পাবে সালমান ও ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ ছবির দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’।

ছবির সহঅভিনেতা সালমানকে উদ্দেশ্য করে ক্যাট বলেন, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারণা হতে হবে জোরদার। ‘টিউবলাইট’র মতো ঢিলেঢালা হওয়া চলবে না। যদি ঠিকমতো প্রচারণা চালানো হয় তাহলে এটা সমসাময়িক সময়ের সবচাইতে ব্যবসাসফল ছবিগুলোর একটি হতে পারে।’

নায়িকার কথাতেই পরিষ্কার, ছবির প্রচারণায় কোনো প্রকার ত্রুটি রাখতে চান না তিনি। প্রচারণার জন্য আপাতত কোনো কাজে হাত না দিয়ে নিজের সময়ও বাঁচিয়ে রাখছেন তিনি। ক্যাটের সঙ্গে একমত সালমানও। এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় ‘টিউবলাইট’র প্রচারণায় তেমন সময় দিতে পারেননি সালমান। যার কারণে ফ্লপের তালিকায় চলে যায় ‘টিউবলাইট’।

এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। আলী আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সালমান খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। পাঁচ বছর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’র প্রথম কিস্তি ‘এক থা টাইগার’এ এক সঙ্গে জুটি বেধে অভিনয় করেছিলেন বলিউডের এই আলোচিত জুটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের