,

চাঁদপুরে আসামির পলায়ন, ৩ কারারক্ষী বরখাস্ত

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলা কারাগার থেকে এক হত্যামামলার আসামি পালিয়ে যাওয়ায় তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

কারাগার সুপার নাঈমুদ্দিন জানান, গত ২৮ সেপ্টেম্বর ঘটনাটি তাদের নজরে আসার পর ওই দিনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলামসহ তিনজনের তদন্ত দল ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিন চাঁদপুরে অবস্থান করে বিষয়টি তদন্ত করে।

এ ঘটনায় তিনজনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পলাতক মোখলেছুর রহমান (৪০) মতলব উত্তর উপজেলার ছেংগারচর এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।

তবে বরখাস্ত তিন কারারক্ষীর নাম তিনি বলেননি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেন বলেন, তিন কারারক্ষীকে বরখাস্ত করার ঘটনাটি সত্য।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের