,

রোহিঙ্গা নবজাতকের নাম রাখা হল শেখ মুজিবুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সেনাদের নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে কয়েক হাজার অন্তঃসত্ত্বা নারী। কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে সম্প্রতি এক রোহিঙ্গা নবজাতকের জন্ম হয়েছে। ওই নবজাতকের নাম রাখা হয়েছে শেখ মুজিবুর রহমান।

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রের ডা. প্রণয় রুদ্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই নবজাতকের মায়ের নাম সেনোয়ারা। নবজাতকটির বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ডা. প্রণয় রুদ্র বলেন, অন্তঃসত্ত্বা সেনোয়ার নৌকা করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। এখানে তার কোনো স্বজন না থাকায় তিনি ক্যাম্পে আশ্রয় নেন। প্রসব বেদনা ওঠার পর তিনি উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্র আসার পথে শিশুটির জন্ম হয়। মা ও শিশু দুজনেই ভালো আছেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাতে রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাক্যাম্পে হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরএসএ )ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ ৮৯ জন মারা যান বলে মিয়ানমার সরকারের ভাষ্য। এর পরই রাজ্যটিতে শুরু হয় সেনা অভিযান।

জাতিসংঘের সর্বশেষ তথ্যানুযায়ী, সেনা অভিযানে এক হাজারের বেশি নিরীহ রোহিঙ্গা মারা গেছে। আর প্রাণ বাঁচাতে সর্বস্ব হারিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা। যাদের অধিকাংশই নারী ও শিশু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের