সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঢাকায় আসছে উবারের মটরসাইকেল সার্ভিস

news-image

নিউজ ডেস্ক : অ্যাপস্‌ভিত্তিক ট্যাক্সি সার্ভিসের পর ঢাকায় একই অ্যাপসে মোটরসাইকেল সেবা নামাচ্ছে উবার। শিগগিরই অ্যাপস্‌টিতে উবারমটো নামে এ মোটরবাইক সেবা মিলবে।

এখন মোটরসাইকেল নিবন্ধনের কার্যক্রম চালাচ্ছে উবার। এরপর ঢাকায় উবারমটো চালুর ঘোষণা দেবে। গত ফেব্রুয়ারি মাসে ভারতের হায়দ্রাবাদ শহরে প্রথম মোটরসাইকেল রাইড শেয়ার সেবা শুরুর পরের মাসে বেঙ্গালুরুতে চালু করে উবার। গত বছরের ফেব্রুয়ারি থেকে ব্যাংককে চালাচ্ছে মোটরসাইকেল ট্যাক্সি সার্ভিস।
ঢাকায় প্রাইভেটকারে উবার ট্যাক্সি সার্ভিস নামায় গত বছরের ডিসেম্বরে। তখন যেভাবে ফাঁকা মাঠ পেয়েছিলো অ্যাপস্‌টি, এবার তেমনটি হচ্ছে না। উবারকে দেশি কয়েকটি মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপসের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। তবে বরাবরের মতো শুরুতেই বেশ কিছু অফার ছাড়বে উবার। যা উপভোগ করতে অনেক বাইকার ও রাইডার পাবে বলে আশাবাদী তারা।

দেশের প্রথম মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপস্‌ শেয়ার এ মোটরসাইকেল (স্যাম) ছাড়াও পাঠাও, আমার রাইড বাহনসহ কয়েকটি রাইড শেয়ারিং অ্যাপস্‌ চালু রয়েছে। এর মধ্যে পাঠাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। আগামী সপ্তাহ থেকে শেয়ার এ মোটরসাইকেল (স্যাম) পুরো ঢাকায় আরও বড় পরিসরে নামবে। মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান রানারও লেটস-গো নামে অ্যাপস্‌ভিত্তিক সেবা চালুর ঘোষণা দিয়েছে। গো-টু টেকনোলজিস্‌ গো-টু অ্যাপস্‌ নামাচ্ছে এ মাসেই। ইজিয়ার বাইক ও প্রাইভেটকারের রাইড শেয়ারিং অ্যাপস্‌টিরও যাত্রা শুরুর কথা রয়েছে চলতি মাসে।

উবার ছাড়া বাকি সবগুলোই দেশি উদ্যোগ। তবে এখন পর্যন্ত উবারমটো নিয়ে ঢাকায় কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিজ্ঞাপন-প্রমোশন করেনি উবার। তাদের ওয়েবসাইট ও ফেসবুকেও এ নিয়ে তথ্য নেই। জনবহুল ঢাকা নগরীতে প্রায় ৫ লাখের কাছাকাছি মোটরসাইকেল চলে। বিশাল এ মোটরসাইকেল সিটিকে অ্যাপস্‌ভিত্তিক মোটরসাইকেল সেবা দিতে এগিয়ে আসছে উবার। গত মাস থেকে প্রাইভেটকারে অ্যাপস্‌ভিত্তিক ট্যাক্সি সার্ভিসকে দুই ভাগ করে বিলাসবহুল গাড়িগুলোকে উবার প্রিমিয়ার ও পুরনো মডেলের গাড়িগুলোকে উবার এক্স নামে আলাদা ভাড়ায় চালাচ্ছে ঢাকা উবার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা