,

চেয়ারম্যান পদে নায়ক আমিন খান

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক আমিন খান এলাকায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। এ নিয়ে এলাকার কিছু লোকের সঙ্গে বিরোধ দেখা যায়। তৈরি হয় নানা ঘটনা। অবাক হলেন, নায়ক আমিন খান কিন্তু সত্যি সত্যি চেয়ারম্যান পদে নির্বাচনে দাড়াননি, একটি নাটকের গল্পে এভাবে তাকে দেখা যাবে।

‘বিরোধ’ নামে ধারাবাহিক নাটকের দৃশ্যে চেয়ারম্যান পদপ্রার্থীর চরিত্রে হাজির হচ্ছেন এই অভিনেতা। আমিন খান বলেন, প্রথমবারের মতো চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছি। এর আগে এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। আর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। আশা করছি, কাজটি ভালো হবে।

সাজিন আহমেদ বাবুর রচনায় এ নাটকের শুটিং আজ থেকে পুবাইলে শুরু হয়েছে। এটি বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

আজাদ কালাম পরিচালিত ‘বিরোধ’ নাটকে আমিন খানের বিপরীতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। এছাড়া মনিরা মিঠুসহ অনেকে অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের