,

বাংলাদেশের ভাবনায় শুধুই ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এড়াতে সোমবার সারাদিন ব্যাটিং করতে হবে। আর জিততে হলে করতে হবে ৩৭৫ রান। তাই জয়ের চিন্তাটা আপাতত মাথা থেকে ঝেড়েই ফেলেছে টাইগাররা। সারাদিন ব্যাটিং করে অন্তত ম্যাচটা ড্র করা যায় কি না সেই আশায় আপাতত বুক বাধছেন তারা। রবিবার রাতে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

সোমবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখনো ব্যাকফুটে যাইনি। যদি ভালো দুই-একটা জুটি হয় হয়তো কিছু হতে পারে। পঞ্চম দিনে তিনশ-সাড়ে তিনশ রান তাড়া করে জেতা যায় না। আমাদের তিন উইকেট চলে গেছে। চেষ্টা করব ভালো কিছু করতে। তবে এখান থেকে জেতা কঠিন, ড্র করার চেষ্টা থাকবে।’

প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা গতকাল ছয় উইকেটে ২৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য পূরণে গতকাল তিন উইকেট হারিয়ে ৪৯ রান করেছে মুশফিক বাহিনী|। আউট হয়েছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুমিনুল হক।

তবে লিটনের দাবি বাংলাদেশ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ম্যাচে আছে। তিনি বলেন, ‘চার দিন গেছে, আমরা এখনো ম্যাচের বাইরে নই। টেস্ট ক্রিকেটে আপনি সব সময় জয় পাবেন না। কখনো হারবেন, কখনো ড্র হবে। এমন নয় যে জিততেই হবে আপনাকে। না জেতা মানে এই নয় যে, আমরা ম্যাচে নেই। প্রথম দিন থেকে আমরা ম্যাচে ছিলাম এবং এখন পর্যন্ত আছি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের