,

জন্মদিনে এক কোটি গাছ লাগাবে জেমস ভক্তরা!

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় তারকা বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল-খ্যাত জেমসের জন্মদিন আজ। আর এ উপলক্ষে পুরো অক্টোবর মাস জুড়ে সারাদেশে এক কোটি গাছ লাগাবেন তার ভক্তরা।

জেমসের ‘পাগলা ভক্ত’-খ্যাত প্রিন্স মোহাম্মদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বছর ‘জেমস ফ্যান ক্লাব’ থেকে অক্টোবর মাসে সারা দেশের বিভিন্ন জায়গায় এক কোটি গাছ লাগানো হবে। জেমস ফ্যান ক্লাবে এখন এক লাখ সদস্য আছে। তারা এই আয়োজনটি বাস্তবায়ন করবে। এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় ৫৩টি প্রতিকৃতি টাঙানো হয়েছে।

তিনি আরো বলেন, জন্মদিনে বিকেলে বারিধারায় জেমসের স্টুডিওতে গিয়ে জেমস ফ্যান ক্লাবের পক্ষ থেকে জেমসকে শুভেচ্ছা জানানো হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকার বিভিন্ন জায়গায় ১০টি বিলবোর্ড টাঙিয়ে জেমসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেশ আলোচিত হয়েছিলেন কিশোরগঞ্জের ছেলে প্রিন্স। এক যুগেরও বেশি সময় ধরে জেমসের জন্মদিনে ভিন্ন কিছুর আয়োজন করেন এই ভক্ত। গত বছর জন্মদিনে বিশাল এক কেক নিয়ে ঘুরে বেড়িয়েছেন ঢাকা শহরের নানা জায়গায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের