,

আমি এখন খুবই আনন্দিত: প্রধানমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ‘হ্যাঁ, আমরা প্রমাণ করতে পেরেছি, আমরা পারি। আমি এখন খুবই আনন্দিত’। কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

দেশের বৃহত্তম স্থাপনা পদ্মা সেতুর প্রথম স্প্যান স্থাপনের ঘটনায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্নীতি ও অনিয়মের মিথ্যা অভিযোগে পদ্মাসেতু নির্মাণে ঋণ দেয়া থেকে বিশ্ব ব্যাংক সরে যায়। পরে নিজ অর্থায়নে পদ্মাসেতুর মতো এমন বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার।

তিনি বলেন, ‘এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ, নিজ অর্থায়নে এ ধরনের বড় প্রজেক্ট বাংলাদেশের জন্য বড় সিদ্ধান্ত। কেননা এর সঙ্গে বাংলাদেশের ইমেজ জড়িত।’

আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বড় নদীর উপর সর্ববৃহৎ সেতু নির্মাণ করে একটি উজ্জল ও দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছি।’

তিনি বলেন, আমরা বাঙালি জাতি, দেশের স্বাধীনতার জন্যে যুদ্ধ করেছি…। আমরা সৎ ইচ্ছা ও সংকল্প নিয়ে যে কোনো কাজই করতে পারি।

নিজের রাজনৈতিক উদ্দেশ্যের কথা পুনর্ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি, তাদের জন্য কাজ করি এবং এটা প্রমাণ করেছি যে আমরা পারি।

এ সময় স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে দেশে এবং দেশের বাইরে থেকে সরকারকে সমর্থন দেওয়ায় বাংলাদেশিদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের