,

স্পেন দল থেকে সরে দাঁড়াবেন পিকে!

news-image

স্পোর্টস ডেস্ক : নিজের জন্মভূমি যখন স্বাধীনতার প্রশ্নে উত্তাল, তখন লিগের একটি ম্যাচ কিংবা একটি জয় খুব বড় কিছু হতে পারে না জেরার্ড পিকের জন্য। কাতালুনিয়ার গণভোটের সময় রীতিমতো চাপে পড়েই নাকি লা লিগার ম্যাচ খেলতে হয়েছে বার্সেলোনাকে। ৩ গোলে জয় এলেও এই ম্যাচটিকে নিজের জীবনের ‘সবচেয়ে বাজে অভিজ্ঞতা’ হিসেবে মনে করেন বার্সেলোনা-ডিফেন্ডার।

কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে এখনো পর্যন্ত সংঘটিত দাঙ্গায় ৮৪৪ জন আহত হয়েছে। এমন উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে লাস পারমাসের বিপক্ষে ম্যাচটি না খেলার অনুরোধ জানিয়েছিল বার্সা। কিন্তু স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় বার্সেলোনা প্রতিবাদ হিসেবেই রাজি হয় ‘দর্শকবিহীন’ ম্যাচ খেলতে। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন পিকে। তিনি ক্ষোভ চেপে রাখতে পারেননি, ‘ম্যাচটা খেলা খুবই কঠিন ছিল। এটি ছিল আমার পেশাদার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। সাত বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামলেছি। কিন্তু আজ যা হলো, তা গোটা পৃথিবী দেখেছে।’

কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে বরাবরই উচ্চকণ্ঠ পিকে। গণভোটে ভোট দিয়েছেন। টুইটারে ছবি পোস্ট করে নিজের ভোট দেওয়ার ব্যাপারটি সবাইকে জানিয়েছেনও। নিজের রাজনৈতিক মতাদর্শের কারণে সব সময়ই স্প্যানিশ জাতীয়তাবাদীদের চক্ষুশূল এই অভিজ্ঞ ফুটবলার। অথচ তিনিই স্পেনের বিশ্বকাপ ও ইউরোজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

নিজের জন্মভূমির স্বাধীনতার দাবি তাঁকে এতটাই উদ্বেলিত করেছে যে প্রয়োজনে স্পেন জাতীয় দল থেকে সরে দাঁড়াতেও দ্বিধা করবেন না, ‘আমি বিশ্বাস করি, আমি জাতীয় দলের হয়ে খেলতে পারব। আমার মতো অনেকেই গণতন্ত্রে বিশ্বাস করেন এবং এ রকম সহিংস ঘটনার বিরোধিতা করেন। যদি না হয়, তবে আমি সরে দাঁড়াব। ফেডারেশনের কেউ যদি মনে করেন আমি ঝামেলা পাকাচ্ছি, তবে ২০১৮ বিশ্বকাপের আগেই আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াব এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেব।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের