,

বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সম্মেন কাশেম-ফেরদৌসের নেতৃত্বাধীন নতুন কমিটি

news-image
দ্বীন  ইসলাম খাঁন, কাতার (দোহা থেকে) : কাতারের রাজধানী দোহার রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
সাবেক সভাপতি প্রকৌশলী শামস্ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বের নতুন কমিটির  পরিচিতি সভায় তিনি মো: আবুল কাশেমকে সভাপতি, ফেরদৌস আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক, গোলাম হোসেনকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, আরিফুর রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিদ্দিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বে নতুন সভাপতিরে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল, কমিশনার নূর সালাম ফিলিপস ও যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু।
বিভিন্ন সংগঠন থেকে আগত অতিথি বক্তাদের মধ্যে রয়েছেন, জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন, ঢাকা সমিতির সভাপতি মো: শাহ আলম, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক মানিক হোসেন, জাসদের সাধারণ সম্পাদক তৌফিক চৌধুরী ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি তাজুল ওয়াহিদ।
নতুন কমিটির নির্বাচিত নেতারা বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখাকে আরও শক্তিশালী করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশাল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের