,

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু : হত্যা না আত্মহত্যা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল মাহমুদের মৃত্যু নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার সকালে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান রাইজিংবিডিকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকের একটি বাড়ির ছয়তলায় ফ্ল্যাটের শৌচাগারে মাহমুদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই বাসায় মাহমুদ বন্ধুদের সঙ্গে থাকতেন। তবে ঘটনার পর থেকেই বন্ধুদের পাওয়া যাচ্ছে না। এ থেকে অনেক কিছুই সন্দেহ হচ্ছে। আর তিনি যদি আত্মহত্যাই করবেন তাহলে তার পেছনে কারণ আছে। না অন্য কেউ মেরে লাশ এখানে ঝুলিয়ে রেখেছে। তার তদন্ত হচ্ছে।

ভাটারা থানা পুলিশ জানায়, সজল কোনো উগ্রগোষ্ঠীর সঙ্গে জড়িত কি না? এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অথবা অন্য কোনো কারণেও হতে পারে। এদিকে ঘটনার পর থেকে তিন বন্ধু আত্মগোপনে যাওয়ায় ধারণা করা হচ্ছে তারাও এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। আর এ কারণেই পুলিশের সঙ্গে ডিবি, সিআইডিসহ সরকারের সংস্থাগুলো তদন্তে নেমেছে।

রোববার সকালে সজলের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের