সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুরোধ রক্ষা করতে যাচ্ছেন ফারিয়া!

news-image

বিনোদন প্রতিবেদক : উপস্থাপনা দিয়ে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করলেও তিনি এখন চলচ্চিত্র অভিনেত্রী। দেশীয় চলচ্চিত্রের কাঁটাতার পেরিয়ে ভিনদেশেও সমানতালে পরিচিতি লাভ করেছেন। ঢালিউডের নায়কদের পাশাপাশি ভিনদেশি অনেক বড় বড় তারকা অভিনেতাকে পাচ্ছেন সহশিল্পী হিসেবে। ইতোমধ্যেই বুঝতে আর বাকি নেই; কে এই অভিনেত্রী? ঠিকই ভাবছেন। বলছি লাবণ্যময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়ার কথা।

একের পর এক বিগ বাজেটের চলচ্চিত্রের অভিনয় করে রীতিমত তাঁক লাগিয়ে দিয়েছেন চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিকে। ক্যারিয়ার শুরু উপস্থাপনা দিয়ে হলেও ফারিয়াকে এখন আর দেখা যায় না ওই পেশায়। কারণ চলচ্চিত্র অভিনয়ের বাইরে তিনি সময়ই বের করতে পারেন না। তাইতো প্রায় দুই বছর ধরে কোনো অনুষ্ঠান উপস্থাপনায় নাম নেই এই অভিনেত্রীর। কিন্তু ভুলেও যাননি অতিতের এই পেশাকে।

এখনো ফারিয়ার ইচ্ছা হয় উপস্থাপনা করতে। কিন্তু সময় কোথায়? সময় না থাকলেও অনুরোধে দীর্ঘদিন পর আবারো তিনি উপস্থাপনায় ফিরছেন। তাহলে কার অনুরোধে সময় না থাকা সত্ত্বেও উপস্থাপনা করতে রাজি হলেন ‘আশিকি’র এই নায়িকা?

ফারিয়া জানালেন, আগামীকাল ২ অক্টোবর দুপুরে ঢাকা ক্লাবে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, পরিচালক ও প্রযোজকদের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র ফোরাম’ নামে একটি সংগঠনের অভিষেক হতে যাচ্ছে। এই সংগঠনের অন্যতম আয়োজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তার অনুরোধেই দীর্ঘদিন পর আবারো আমি কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি। ভালোই লাগছে বিষয়টি। কারণ উপস্থাপনা আমার অনেক পছন্দের একটি কাজ। ব্যস্ততার জন্য এখন পছন্দের কাজটি করতে পারি না।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা