,

দুই সুখবর দিয়ে দিন শেষ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : ৮ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়েছিলেন মরনে মরকেল। ভাগ্যিস, মরকেলের নো বলের ভূতটা ভর করল। ম্যাচে তৃতীয়বারের মতো জীবন ফিরে পেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়ক ১৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তবে আসল সুখবর অন্যভাবে এসেছে বাংলাদেশের জন্য। যে মরকেলের বল খেলতেই পারছিল না বাংলাদেশে, চোটের কারণে আগামীকাল শেষ দিনে তাঁর বোলিং করা অনিশ্চিত। স্বস্তি হয়ে এসেছে বৃষ্টিও। বৃষ্টির কারণে প্রায় ৩০ ওভার, মানে একটি সেশন হতেই পারেনি।

৪৯ রানে ৩ উইকেট নিয়ে দিন শেষ করা বাংলাদেশের জন্য টেস্ট ড্র করতে আগামীকাল তিনটা সেশন পার করে দিতে হবে। ৭ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ৩৭৫ রান যোগ করার কল্পনাবিলাসের সুযোগই নেই। বৃষ্টি আরেকটু হাত বাড়িয়ে দিলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট ড্রয়ের গৌরব সঙ্গী হতেই পারে মুশফিকুর রহিমের দলের।

এর আগে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ২৪৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রানের, টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে এত রান করে কেউ জেতেনি এখনো।

সেই চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিংয়ে নেমে কাঁপতে শুরু করে বাংলাদেশ। মরকেলের জোড়া আঘাত প্রথম ওভারেই। তামিম ইকবাল ফিরেছেন ইনিংসের চতুর্থ বলে, দুই বল পর মুমিনুলও! রানের ঘর ফাঁকা থাকতেই দুই উইকেটের পতন। মুমিনুল অবশ্য রিভিউ নিলে বেঁচে যেতেন। নেননি। তবে সেই ক্ষতি কিছুটা পুষিয়েছে মরকেলের পরের ওভারে। বোল্ড হয়ে গেলেও নো বল হওয়া বেঁচে গেছেন মুশফিক। অধিনায়কের কাছে বড় একটি ইনিংস তাই পাওনা হয়ে গেল।

তবে উইকেটের ঘরে ৩ দেখাচ্ছে ইমরুল কায়েসের (৩২) সৌজন্যে। তাঁকে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দী করেন কেশব মহারাজ। ইমরুল ফেরার পর চা বিরতিতে যায় দুই দল। এর পর আর খেলাই হয়নি বৃষ্টির কারণে।

এই টেস্টে এখন পর্যন্ত ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা মুমিনুল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে বোলিংয়েও নায়ক। দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটে ফাফ ডু প্লেসি ও টেম্বা বাভুমার ১৪২ রানের জুটি ভাঙেন মুমিনুল। প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। এরপর বাভুমাকেও লিটন দাসের ক্যাচ বানান। এরপর ৫ রানের মধ্যে কুইন্টন ডি কককেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মুমিনুল।

২৭ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁ হাতি এ স্পিনার। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে এটাই সেরা বোলিং ফিগার। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সেরা এটি। দুবার ৫ উইকেটের দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। মুমিনুলের ৩ উইকেট শুধু সাকিব নয়, একজন বাঁহাতি স্পিনারের অভাবটাও বোঝাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের