,

টাইগারদের জয়ের লক্ষ্য ৪২৪

news-image

স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রুমে প্রথম টেস্ট জয়ের জন্য টাইগারদের জন্য ৪২৪ রান বেধে দিয়েছে প্রোটিয়ারা। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর আগে প্রথম ইনিংস থেকে ১৭৬ রানে লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

একটু পরেই পাহাড় সম রান ডিঙ্গানোর লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। টাইগারদের জন্য চারটি সেশন রয়েছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে ডু প্লেসিস ৮১ ও টেম্বা বাভুমা ৭১ রান করেছেন। বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন মমিনুল হক। ৬ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া মুস্তাফিজ ২ টি ও শফিউল ১ টি উইকেট লাভ করে।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তিন উইকেটে ৪৯৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩২০ রান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের