,

গুগলের কাছে ৯ অ্যাকাউন্টের তথ্য চায় সরকার

news-image

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক  : চলতি বছরের প্রথম ছয় মাসে গুগলের কাছে মোট আটটি অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। এই আটটি অনুরোধের মাধ্যমে নয়টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়।

গত বৃহস্পতিবার গুগল প্রকাশিত ট্রান্সপারেন্সি রিপোর্টে এসব তথ্য জানিয়েছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।

বিভিন্ন দেশের সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড, সে দেশের নিরাপত্তা ইত্যাদির কারণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের গুগল অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়ে অনুরোধ বা আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে এই ট্রান্সপারেন্সি রিপোর্ট তৈরি করে গুগল।

গুগল বলছে, তাদের কাছে আসা প্রতিটি অনুরোধ তারা খতিয়ে দেখে। যদি অনুরোধ বা আবেদনটি সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হয় এবং গুগলের নিয়মনীতির মধ্যে পড়ে, তাহলেই কেবল তথ্য দেওয়া হয়। যদি কোনো অনুরোধে অতিরিক্ত তথ্য চাওয়া হয়, তবে সে ক্ষেত্রে কিছু সংকুচিত করে তথ্য দেয় গুগল।

এ বছর বাংলাদেশ সরকারের চাওয়া আটটি অনুরোধের বিপরীতে মোট ২৫ শতাংশ তথ্য সরবরাহ করা হয়েছে বলেও ট্রান্সপারেন্সি রিপোর্টে বলা হয়েছে।

২০১৭ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিশ্বের নানা দেশের সরকারের কাছ থেকে ৪৮ হাজার ৯৪১টি অনুরোধ বা আবেদন পায় গুগল। এসব আবেদনে মোট ৮৩ হাজার ৩৪৫টি গুগল অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে।

ট্রান্সপারেন্সি রিপোর্টটিতে কোন দেশ কতটি অনুরোধ করেছে বা কয়টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে, তার একটি সারণিও তৈরি করে দেওয়া হয়েছে। সাধারণ জনগণের জানার উদ্দেশ্যে প্রতি ছয় মাসে এই প্রতিবেদন প্রকাশ করে গুগল।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী