,

র‍্যাংকিংয়ে অবনতি ভারতের, বাংলাদেশ সাতেই

news-image

স্পোর্টস ডেস্ক : এই দুদিন আগেও র‍্যাংকিংয়ে এক নম্বরে ছিল ভারত। কিন্তু বেঙ্গালুরুতে চতুর্থ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে তারা। বিরাট কোহলির ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে।

তাই শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯। ভারতের রেটিং পয়েন্ট সমান। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একটি ম্যাচে হারে ভারত কিছুটা পিছিয়ে পড়ে। এর প্রভাব পড়েছে তাদের র‍্যাংকিংয়ে।

রেটিং পয়েন্ট দুই দলের সমান হলেও, শুধু পয়েন্টের দিক থেকে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে। প্রোটিয়াদের পয়েন্ট  ৫৯৫৭ এবং আর ভারতের পয়েন্ট এখন ৫৮২৮।

এ ছাড়া অস্ট্রেলিয়া তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম ও পাকিস্তান ষষ্ঠ স্থানে আছে। আর বাংলাদেশ সাতেই রয়েছে। লাল-সবুজের দলের রেটিং পয়েন্ট ৯৪।

বাংলাদেশের পরে শ্রীলঙ্কা অষ্টম, ওয়েস্ট ইন্ডিজ নবম, আফগানিস্তান দশম, জিম্বাবুয়ে ১১তম ও আয়ারল্যান্ড ১২তম স্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের