,

বিখ্যাত বিউটিসিয়ানের বায়োপিক করছেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : বক্সার মেরি কমের বায়োপিকে অভিনয় করে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের সেরা বায়োপিকগুলির মধ্যে প্রথম সারিতেই স্থান পেয়েছিল ‘মেরি কম’।

এবার ফের আর একটি বায়োপিকে অভিনয় করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।
বলিউডে গুঞ্জন, বিখ্যাত বিউটিসিয়ান শাহনাজ হুসেনের বায়োপিকে নাকি অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। গ্ল্যামার জগতের প্রবীণ সম্রাজ্ঞী শাহনাজ হুসেনের বায়োপিক নির্মাণের কাজ করতে চান ছবি নির্মাতা পূজা বেদী। এই ছবির কাহিনি তৈরি হবে শাহনাজের মেয়ে নিলোফার করিমভয়ের লেখা তার মায়ের আত্মজীবনীকে অবলম্বন করে। ‘ফ্লেম: দ্য ইন্সপায়ারিং লাইফ অব মাই মাদার’ বইটি থেকেই ছবির চিত্রনাট্য তৈরি হবে।

বলিউড সূত্রে খবর, আমিরের ‘রং দে বাসন্তী’ ছবির চিত্রনাট্যকার কমলেশ পাণ্ডে এই নতুন ছবির গল্প লেখা শুরু করে দিয়েছেন। শাহনাজ হুসেনের চরিত্রের জন্য বলিউডের চার অন্যতম সেরা অভিনেত্রীকে ভেবেছিলেন পরিচালক। তালিকায় ছিল কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও। তবে হুসেনের ইচ্ছে অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়াকেই এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। যদিও প্রিয়াঙ্কা এখনও এই ছবি নিয়ে কোনও কিছু জানাননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের