,

প্লেবয় মডেলের সঙ্গে গোপনে ডেটিংয়ে নেইমারের বাবা!

news-image

স্পোর্টস ডেস্ক : ছেলে নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের বার্সেলোনায় চুক্তি নিয়ে বিতর্কে উঠেছে তার নাম। এবার ব্রাজিলীয় এই ফুটবল তারকার বাবা নেইমার স্যান্টোস সিনিয়রের সঙ্গে এক প্লেবয় মডেলের গোপন ডেটিং নিয়ে উত্তাল ব্রাজিলের সংবাদমাধ্যম।

সম্প্রতি ব্রাজিলের একটি সংবাদপত্র দাবি করেছে, ৫২ বছরের সিনিয়র নেইমার সাবেক প্লেবয় মডেল ফ্রান্সেলি ফ্রেদুজেস্কির সঙ্গে গোপনে ডেটিং করছেন। সেই খবর প্রকাশিত হতেই সাড়া পড়ে গিয়েছে ফুটবল মহলে। ওই পত্রিকায় আরও জানানো হয়েছে, গত আট মাস ধরে ফ্রান্সেলির সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে নেইমারের বাবাকে।

শুধু তাই নয়। সিনিয়র নেমার এই মুহূর্তে সেই নারীর সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। মজার ব্যাপার হল, বাবার এই গোপন অভিসার সম্পর্কে সমস্ত কিছুই জানেন ছেলে জুনিয়র নেইমার। তার সঙ্গে প্যারিসে বেশ কয়েকবার সাক্ষাতও হয়েছে ব্রাজিলীয় তারকার।

৩৮ বছরের সাবেক প্লেবয় মডেল ফ্রান্সেলি ব্রাজিলেরই বাসিন্দা। একটা সময় ব্রাজিলের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। পরে ২০০২ সালে প্লেবয় মডেল হিসাবে সাড়া ফেলে দেন সাও পাওলোয়। গত বছর ব্রাজিলে নেইমার ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রথমবার নেইমারের বাবার সঙ্গে দেখতে পাওয়া যায় ফ্রান্সেলিকে।

ব্রাজিলীয় সংবাদমাধ্যমের দাবি, ক্রমশ সেই সম্পর্ক হয়েছে গভীর। সম্প্রতি ব্রাজিলের একটি প্লেবয় পত্রিকায় সিনিয়র নেইমারের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন ফ্রান্সেলি। তিনি বলেছেন, ‘‘সিনিয়র নেইমারের সঙ্গে আমার খুব ভাল বন্ধুত্ব রয়েছে। ওর সঙ্গে বেশ কিছু সফরে আমি সঙ্গী ছিলাম। সিনিয়র নেমারের হাসিখুশি মেজাজ এবং উষ্ণতা আমার খুবই পছন্দের। এই সম্পর্ক নিয়ে আমার গোপন করার মতো কিছু নেই। ’’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের