,

মুক্তির অপেক্ষায় পরীমনির দুই ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। একের পর এক নতুন ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে বেশ পরিচিতি তার। গত ঈদে তার অভিনীত ‘সোনাবন্ধু’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। তবে ছবিটি ব্যবসায়িকভাবে খুব একটা সুবিধা করতে পারেনি।

এ বছর পরীমনির আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে- মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’, অন্যটি গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’।

প্রথম ছবিটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও দ্বিতীয়টিতে নবাগত ইয়াশ।

পরিচালকের ঘোষণামতে, অন্তর জ্বালা ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। স্বপ্নজালের নির্দিষ্ট তারিখ ঠিক না হলেও চলতি বছরের শেষের দিকেই মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ছবি দুটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অন্তর জ্বালা অনেক আগে শুটিং করেছি। গত বছরই ছবিটি মুক্তি দেয়ার কথা ছিল। শুনেছি ব্যবসায়িক কারণেই মুক্তি দেয়া হয়নি। তবে ছবিটি নিয়ে আমি আশাবাদী। আর স্বপ্নজাল বলতে পারেন আমারও স্বপ্নের সিনেমা। এতে আমাকে শুভ্রা চরিত্রে দেখা যাবে। এ ছবির মাধ্যমে দর্শকরা নতুন এক পরীমনিকে দেখবেন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের