,

ভালো থাকুন ভ্যাপসা গরমেও

news-image

স্বাস্থ্য ডেস্ক : বৃষ্টি মিললেও অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম চারদিকে। আকাশে মেঘের আনাগোনা, একটু-আধটু বৃষ্টির দেখা মিললে কি হবে? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপের পারদ। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অভ্যন্তরে তাপ বৃদ্ধি পাওয়ায় বিপাকীয় কার্যক্রম বেড়ে যায়। ফলে শারীরিক গোলযোগ দেখা দেয়। শরীরে হরমোন ও এনজাইমের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। গরমে শরীরে প্রচুর ঘাম হয়। ঘামের সঙ্গে প্রচুর পানি এবং প্রয়োজনীয় উপাদান লবণ দেহ থেকে বেরিয়ে যায়। এই সময়ে সচেতন হয়ে কিছু নিয়ম মেনে চললে সুস্থ ও সতেজ থাকা যায়।

► এই গরমে অতিরিক্ত পরিশ্রম ও ঘাম ঝরিয়ে ব্যায়াম করা থেকে বিরত থাকুন। খুব ভোরে খোলা বাতাসে হেঁটে আসুন। ফিটনেস বজায় রাখার জন্য সাঁতার কাটতে পারেন। যোগ ব্যায়াম, মেডিটেশন করতে পারেন। ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাস নিন। এতে দেহ যেমন ঠাণ্ডা থাকবে, মনেও শান্তি থাকবে।

► প্রখর সূর্যালোক যতটা সম্ভব এড়িয়ে চলুন। বাইরে বেরোনোর ২০ মিনিট আগে শরীরের অনাবৃত অংশে সানস্ক্রিন লোশন মেখে নিন।

► বাইরে বেরোনোর সময় ছাতা, স্কার্ফ, সানগ্লাস ব্যবহার করুন। সঙ্গে বিশুদ্ধ পানি রাখুন।

► সারাদিনে পানিশূন্যতা কমাতে ৩-৪ লিটার পানি পান করুন। শরীরে লবণের পরিমাণ ঠিক রাখতে খাবার স্যালাইন, ডাবের পানি, গ্লুকোজ গ্রহণ করুন।

► চা, কফি, কোমল পানীয় পরিহার কমিয়ে লেবুর শরবত আখের রস, ডাবের পানি, তরমুজ, পেঁপে ও বেলের শরবত নিয়মিত পান করুন।

► প্রতি বেলার খাদ্য তালিকায় টক দই ও সালাদের উপস্থিতি নিশ্চিত করুন। হালকা সহজপাচ্য কম মসলাযুক্ত খাবার, শাকসবজি, সুপ, মাছের ঝোল, ডাল, টমেটোর টক খাবার অভ্যাস গড়ে তুলুন। গরমের সময় ডিম, মাংস, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

► এই সময় হালকা রঙের আরামদায়ক সুতির পোশাক নির্বাচন করুন। কেননা সারাদিন বাইরে থাকার ফলে শরীরে যে ঘাম হয়, সুতির পোশাক তা সহজেই শোষণ করে নেয়। আরামদায়ক, খোলা জুতো ব্যবহার করুন।

► গরমের দিনে বারবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। প্রতিদিন অন্ততপক্ষে দুই বেলা গোসল করুন। বাইরে বেরোনোর সময় হালকা প্রসাধনী ব্যবহার করুন।

► ঘরে হালকা রঙের পর্দা ও বিছানায় হালকা রঙের চাদর ব্যবহার করুন। ফোমের বালিশ ব্যবহার না করে শিমুল তুলার বালিশ ব্যবহার করুন। দিনের বেলায় ঘরে বাতি নিভিয়ে রাখুন। ঘরের মধ্যে একটি দুটি টবে গাছ রাখুন। স্নিগ্ধ সতেজতা আনতে ঘরে বেলি ফুল রাখুন।

► বাইরে বেরোনোর সময় হাতে বেলি ফুলের মালা জড়িয়ে রাখুন, দেখবেন স্নিগ্ধ সুরভি আর অপার প্রশান্তিতে ভরে গেছে মন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের