,

সন্তানের অধিকার পেতে বাঁধনের লড়াই

news-image

বিনোদন প্রতিবেদক : তিন বছর আগে বিয়েবিচ্ছেদ হয়েছে লাক্স তারকা বাঁধনের। তখন মিডিয়ায় খুব বেশি চাউর না হলেও বিষয়টি অনেকেই জানতেন। বিচ্ছেদের পর গেল তিন বছর ভালোই ছিলেন তিনি।

কিন্তু বিপত্তি বেঁধেছে সম্প্রতি। বাঁধনের সাবেক স্বামী তাদের একমাত্র মেয়েসন্তান সায়রাকে ফেরত নিতে চাইছেন। আর এ জন্য মেয়ের অধিকার পেতে আইনের আশ্রয় নিয়েছেন বাঁধন। তিনি এমনটিই জানিয়ে বাঁধন বলেছেন, ‘তার সাবেক স্বামী সনেট মেয়েকে তার কাছ থেকে নিয়ে যেতে চাইছেন। অথচ এতদিন ধরে মেয়েকে তিনিই বড় করছেন।’

এদিকে বাঁধনের সাবেক স্বামী দাবি করেছেন, গেল কয়েক সপ্তাহ ধরে মেয়ের সঙ্গে কথা বলতে দিচ্ছেন না বাঁধন। দেখা করারও সুযোগ দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি গণমাধ্যমে ডিভোর্সের কথা বলছেন।

এদিকে মেয়ের অধিকার ফিরে পেতে ৩ আগস্ট পারিবারিক আদালতে মামলা করেছেন বাঁধন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাবা হিসেবে মেয়েকে দেখার এবং কথা বলার অধিকার অবশ্যই আমার সাবেক স্বামীর আছে। প্রায় সময়ই সায়রাকে তার বাসায় নিয়েও যায়। কিছু দিন থেকে আবার চলে আসে।

সম্প্রতি সায়রা আমাকে জানিয়েছে, ওর বাবা তাকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে। আমি বিষয়টিতে বাধা দিতে গেলে সনেট বলে, প্রয়োজনে জোর করেই সে মেয়েকে কানাডায় পাঠাবে। আমি চাই না আমার একমাত্র সন্তান দেশের বাইরে থাকুক। ওর জন্য আমি অনেক সংগ্রাম করেছি। ওকে ছাড়া আমি থাকতে পারব না। তাই সায়রাকে আমার কাছে যেন রাখতে পারি, সে জন্য মা হিসেবে আমার অধিকার পেতে মামলা করেছি।

বাঁধন আরও বলেন, সনেটের বর্তমান স্ত্রী আমাকে ফোন দিয়ে বলে, আমার মেয়েকে তারা ভালো ভবিষ্যতের জন্য কানাডায় নিয়ে যাবেন। আমি যদি ভালো মা হয়ে থাকি, তা হলে এটি যেন মেনে নিই। কিন্তু আমি মানতে পারছি না।
সায়রা আমার মেয়ে। তাকে কেন আমি অন্য মহিলার সঙ্গে পাঠাব? এমনিতেই মেয়ে, সাংসারিক ঝামেলা-মামলা ও ক্যারিয়ার সব কিছু একাই সামলাতে হচ্ছে। তার মধ্যে উটকো এসব ঝামেলা নিয়ে আমি বড্ড ক্লান্ত। বিষয়টি সমাধান পেতেই আইনের আশ্রয় নিয়েছি। কী হবে জানি না। তবে মেয়েকে ছাড়া আমি থাকতে পারব না- এটিই জানি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে