,

আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান

news-image

ভোলা প্রতিনিধি : আজ রাত ১২টা থেকে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। ২২ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য মাছ ধরা ও বিক্রিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভোলা মৎস্য বিভাগ জানিয়েছে, পূর্ণিমার তিন দিন আগে (আজ রাত ১২টা) এবং অমাবস্যার চার দিন পর (২২ অক্টোবর রাত ১২টা) পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন সময়। তাই ইলিশ মাছ সংরক্ষণে ভোলার মদনপুর ও চর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং ভোলার ভাদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার মা-ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় জলাশয়ে জাল ফেলা নিষেধ। এ ছাড়া এ সময়ে ভোলার জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও বরফ উৎপাদন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

তবে জেলেরা বলছেন, ইলিশের পেটে ডিম এখনো পরিপক্ব হয়নি। ডিম ছাড়ার সময় আরও পরে। ভোলা তুলাতুলি মাছ ঘাটের জেলে আবুল বাশার ও আড়তদার আবদুল খালেক বলেন, এখনো সব মাছের পেটে ডিম আসেনি। আরও কিছুদিন পরে ডিম আসবে।

তবে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ইলিশের পেটে ডিম এসেছে। কিছু মা-মাছ ইতিমধ্যে ডিম ছেড়েছে। জেলেরা যে ইলিশের কথা বলছে, সেটি পুরুষ ইলিশ। ইলিশ ধরা নিষিদ্ধ হওয়ায় এ সময়ে সরকারিভাবে জেলেদের চাল দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের