,

এবার ফাঁস হলো অমিতাভের ছবি

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার সেট থেকে ফাঁস হয় আমির খানের একটি ছবি। তিনি চাননি এই সিনেমার চরিত্রগুলোর ‘লুক’ আগেই ফাঁস হয়ে যাক। কারণ, তিনি তাঁর ছবির আকর্ষণ ষোলো আনা ধরে রাখতে চান। তাই শুটিং সেটের নিরাপত্তা আরও জোরদার করা হয়। কিন্তু এতেও কোনো লাভ হলো না। গত বুধবার এই ছবিতে অমিতাভ বচ্চনের লুক ফাঁস হয়ে গেছে। ছবিতে বিগ বির দৃষ্টি আর পোশাক দেখে মনে হচ্ছে যেন হিংস্র এক যোদ্ধা তিনি।

‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার সেট থেকে আমিরের ছবি ফাঁস হওয়ার পর অনাহূত কাউকে সেটে ঢুকতে দেওয়া হচ্ছে না। বলে দেওয়া হয়েছে, অনুমতি ছাড়া কেউ সেটে ঢুকতে পারবে না। সংশ্লিষ্ট যাঁরা ভেতরে আছেন, তাঁদের ছবি তুলতে বারণ করে দেওয়া হয়েছে। সেলফি তোলা একবারেই নিষেধ। আর এসব বিষয়ে নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। এত কড়াকড়ির পরও একই সেট থেকে ফাঁস হলো অমিতাভের ছবি।

এ মাসের মাঝামাঝি সময়ে, ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় আমির খানের লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, আমির খানের অগোছালো চুল আর বিশাল গোঁফ, মুখে দাড়ি, সঙ্গে ময়লা পোশাক, আনমনে কোথাও হেঁটে যাচ্ছেন। এই ছবি ফাঁস হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর খুব চটেছেন এ অভিনেতা। এবার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে নিজেই ভূমিকা নেন। সিনেমা মুক্তির আগেই যদি সবার লুক প্রকাশিত হয়, তাতে সিনেমাটির ব্যাপারে দর্শক আগ্রহ হারাবে। আর্থিক ক্ষতির মুখে পড়বে এই সিনেমা। ‘মিস্টার পারফেকশনিস্ট’ এসব ব্যাপারে খুব সচেতন।

‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করছেন আমির খান, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ৭ নভেম্বর। এবারই প্রথম অমিতাভ বচ্চন ও আমির খান একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করছেন। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের