,

সামান্থার মহানুভবতা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দর্শকপ্রিয় বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন। পাশাপাশি দরিদ্র নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের কাজও করছেন তিনি। এ জন্য ‘প্রতুষ্যা’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেছেন। এবার এনজিওটির অর্থ সংগ্রহের জন্য নিজের সংগ্রহের বিভিন্ন জিনিস নিলামে তুললেন সামান্থা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দরিদ্র নারী ও শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার জন্য সামান্থা তার এনজিও-এর হয়ে অর্থ সংগ্রহের কাজ করছেন। এ জন্য গতকাল শুক্রবার তার ব্যক্তিগত সংগ্রহে থাকা বিভিন্ন জিনিস (তার সিনেমা সংশ্লিষ্ট স্মৃতিবিজড়িত জিনিস) নিলামে তোলেন। জনসচেতনা বাড়ানোর জন্য ২০১৩ সালে সামান্থা এই এনজিওটি প্রতিষ্ঠা করেন।

সামান্থা ২০১৫ সালে ‘প্রত্যুষা’ নামের এ সংস্থা থেকে ভারতের একটি হাসপাতাল ও যুক্তরাজ্যের একটি হাসপাতালে ১৫জন শিশুর কার্ডিয়াক সার্জারি করান।

সামান্থা অভিনীত পরবর্তী সিনেমা ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমায় রাম চরণের সঙ্গে দেখা যাবে তাকে। এদিকে প্রেমিক নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সামান্থা। আগামী ৬ অক্টোবর ভারতের গোয়াতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে