,

যে কারণে ওপেনিংয়ে নামেননি তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণার পর বাংলাদেশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। অনেকের মধ্যেই তখন প্রশ্ন জাগে- তামিম ইকবাল কেন ওপেনিংয়ে নেই। তবে কি ইনজুরিতে পড়েছেন টাইগার ওপেনার?

না; কোনো ইনজুরিতে পড়েননি তামিম। চা বিরতির আগে ৬৪ মিনিট ( ১ ঘণ্টা ৪ মিনিট) ফিল্ডিংয়ে ছিলেন না বাংলাদেশের তারকা ওপেনার। চা বিরতির পর আর ব্যাটিংয়ে নাম নেমে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী, পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের ইনিংসের ৪৯ মিনিট পার না হতে তামিম ব্যাটিংয়ে নামতে পারবেন না।

প্রথম ইনিংসের শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে মুমিনুল হক সঙ্গী হন লিটনের। লিটন আউট হওয়ার পর ক্রিজে আসেন মুশফিকুর রহীম। ৪৯ মিনিট শেষ না হওয়ায় দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও ব্যাটিংয়ে নামতে পারেননি তামিম।

আইসিসির নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড় ১৫ মিনিট মাঠের বাইরে থাকতে পারবেন। এর বেশি সময় মাঠের বাইরে থাকলে তিনি ব্যাটিংয়ে নামার জন্য ১৫ মিনিটের বেশি যতটুকু সময় বাহিরে ছিলেন তাকে তত মিনিট অপেক্ষা করতে হবে। সেই হিসেবে (৬৪-১৪) তথা ৪৯ মিনিট তামিম ব্যাটিংয়ে নামতে পারবেন না।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চা বিরতির আগে তামিমের ফিল্ডিংয়ে না থাকার সুযোগ নিতেই তড়িঘড়ি করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের গেম প্ল্যান এবং কৌশলে ছেদ টানতেই এমনটি করেছে প্রোটিয়ারা।

এর আগে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার একবার ফিল্ডিংয়ে অনুপস্থিত থাকার পর তড়িঘড়ি করে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ওয়ার্নারও অজিদের হয়ে ইনিংস ওপেন করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের