,

শ্রীলঙ্কার দাপটের পর পাকিস্তানের জবাব

news-image

স্পোর্টস ডেস্ক : আবু ধাবি টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষের বড় সংগ্রহের জবাবে লড়াইয়ের জবাব দিতে নেমে শুরুটা দারুণ করেছে পাকিস্তান। শুক্রবার দ্বিতীয় দিন শেষে ১০ উইকেট হাতে রেখে লঙ্কানদের চেয়ে ৩৫৫ রানে পিছিয়ে রয়েছে সরফরাজ আহমেদের দল।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৪১১ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬৪ রান তোলে দিন পার করেছে পাকিস্তান।

শান মাসুদ ৩১ এবং সামি আসলাম ৩০ রানে অপরাজিত রয়েছেন। এই দুজনের মধ্যকার জুটিতে শ্রীলঙ্কার দাপটের পর স্বস্তি নিয়েই দিন শেষ করে পাকিস্তান।

এর আগে শ্রীলঙ্কার বড় সংগ্রহের কৃতিত্ব দিনেশ চান্দিমালের। তাকে যোগ্য সঙ্গ দেন নিরোশান দিকভেলা ও কুশল পেরেরা। চান্দিমাল ৩৭২ বলে ১৪টি চারের সাহায্যে ১৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া দিকভেলা ৮৩, দিমুথ করুনারত্নে ৯৩ এবং কুশল করেন ৩৩ রান।

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ। এছাড়া হাসান আলি দুটি ও হারিস সোহেল নেন একটি উইকেট।

শুক্রবার ৪ উইকেটে ২২৭ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। দলীয় ২৯৫ রানের মাথায় নিরোশান দিকভেলা আউট হওয়ার আগে দিনেশ চান্দিমালের সঙ্গে ১৩৪ রানের দারুণ জুটি গড়েন। এরপর কুশল পেরেরাকে নিয়ে ৯২ রানের আরেকটি দারুণ জুটি গড়ে লঙ্কানদের ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন চান্দিমাল। শেষ দিকে ২৪ রানের ব্যবধানে শ্রীলঙ্কার শেষ ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন বোলাররা।

সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর পাকিস্তান ও শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হবে। মরুর দেশে টেস্টের পর দল দুটি পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের